লন্ডনে ড্যাফোডিল অ্যালামনাই ইউকে পুনর্মিলনী অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৯
image

লন্ডনের পাম ট্রি ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়ে গেল ড্যাফোডিল অ্যালামনাই ইউকে পুনর্মিলনী। ব্রিটিশ হাউজ অব লর্ডসের মেম্বার ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোহাম্মদ সবুর খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড কালচারাল কানেক্টিভের চেয়ারম্যান ড. ডোনাল্ড স্লোয়ান ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর এস. এম জাকারিয়া হক এবং ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ড. আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। যুক্তরাজ্যে বসবাসকারী ড্যাফোডিল পরিবারের ১৫০ জন প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

লন্ডনে ড্যাফোডিল অ্যালামনাই ইউকে পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ হাউজ অব লর্ডসের মেম্বার ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিন যুক্তরাজ্যে ড্যাফোডিল পরিবারের প্রাক্তন শিক্ষার্থীদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্বব্যাপী ড্যাফোডিলের এই জয়যাত্রা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের উন্নয়নে এর কার্যকর বহিঃপ্রকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন।  ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান দেশভিত্তিক নন-রেসিডেন্ট ড্যাফোডিল অ্যালামনাই নেটওয়ার্ক গঠন ও সেগুলোর সমন্বয়ে গ্লোবাল নেটওয়ার্ক স্থাপন করে বাংলাদেশের উন্নয়নে তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য, ড্যাফোডিল পরিবারের প্রায় ৬০ হাজার প্রাক্তন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে নানা পর্যায়ে কর্মরত রয়েছে। ড্যাফোডিল থেকে পাস করা ৫ শতাধিক বিদেশি শিক্ষার্থী দেশের বাইরে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিতে এবং তাদের নিজ নিজ দেশে বিচার বিভাগ, উপাচার্য, মন্ত্রী, প্রতিরক্ষা বিভাগসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। ড্যাফোডিল থেকে পাস করা অ্যালামনাইরা ‘নন-রেসিডেন্ট ড্যাফোডিল অ্যালামনাই’ এর ব্যানারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। 

 

 

 

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম