জাককানইবিতে ইংকের ৮ম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৭
image
জাককানইবিতে ইংকের ৮ম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অনুষ্ঠিত হয়ে গেল লিটারেরি ক্লাব ‘ইংক’ এর অষ্টম সাহিত্য আড্ডা। 'লিরিক্স বিয়ন্ড মিউজিক' শীর্ষক আড্ডাটি উৎসর্গ করা হয় নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান গীতিকার-সুরকার, কবি ও লেখক বব ডিলানকে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি)  দুপুরে আলোচক ও দর্শকশ্রোতাদের মুক্ত আলোচনায় জমে ওঠা আড্ডায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সংগীতশিল্পী অরুপ রাহী, কথাসাহিত্যিক ও ফোকলোর বিভাগের প্রভাষক মো. মেহেদী উল্লাহ। এছাড়াও আড্ডায় বিভাগের শিক্ষক অর্প‌ণা আওয়াল, ফারজানা খানম, উম্মে ফারহানা, আব্দুল্লাহ আল মুক্তাদির আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান বিজয় ভূষণ দাস।
আড্ডায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্লাবের মডারেটর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মুক্তাদির জানান, সাহিত্যের কম চর্চিত বিষয়গুলোকে বেশি বেশি করে আলোচনায় এনে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এবারের আড্ডায় মূল উদ্দেশ্য। 
ক্লাসিক, রক, ফোকসহ গানের বিভিন্ন ধারায় সংগীত পরিবেশন করেন প্রিতম দেবনাথ (ফোক), রেদোয়ানুল হক ও কে এম তৌফিক (রক), মালিহা মিথিলা তাবাসসুম ও সংযুক্তা রায় (ক্লাসিক)। 
উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে সাহিত্যবোধ জাগ্রত করে সাহিত্যচর্চার উপযুক্ত প্লাটফর্ম দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের 'ইংক লিটারেরি ক্লাব।'
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম