ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বনাঞ্চল গবেষণা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০২
image

ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএআইডি)-এর সহযোগিতায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ‘বনাঞ্চল গবেষণা ও ব্যবস্থাপনায় মানুষবিহীন বায়বীয় ব্যবস্থার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বনাঞ্চল বিশেষজ্ঞ ও ইউএস ফরেস্ট সার্ভিসের গবেষক ড. ডিমেট্রিওস গাটজিওলিস। সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. এবিএম কামাল পাশা প্রমুখ।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বনাঞ্চল গবেষণা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বৃক্ষ পাচারসহ নানা কারণে বাংলাদেশের বনাঞ্চল বিরাট ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি মোকাবেলার কার্যকর পদ্ধতি উদ্ভাবনের জন্য ব্যাপক গবেষণা প্রয়োজন। কিন্তু দুর্গম বনের ভিতর গিয়ে তথ্য সংগ্রহ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য বিষয়।’ বনের ভেতরে না গিয়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে তথ্য সংগ্রহ করা যায় সেমিনারে সে বিষয়ে আলাপ করেন তিনি।
মূল প্রবন্ধ উপস্থাপনের সময় প্রধান আলোচক ড. ডিমেট্রিওস গাটজিওলিস বলেন, ‘সারা পৃথিবীর জলবায়ুই বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে। সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বনাঞ্চলগুলো। সুন্দরবনও এর বাইরে নয়। একে রক্ষা করার জন্য উদ্যোগ নিতে হবে এখনই। এজন্য গবেষণা প্রয়োজন। আর গবেষণার প্রয়োজনে বনের দুর্গম এলকার তথ্য-উপাত্ত প্রয়োজন। এসব তথ্য সংগ্রহের কাজে এখন ড্রোন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।’
ড. ডিমেট্রিওস গাটজিওলিস আরও জানান, ড্রোনের মাধ্যমে গভীর বনের ভিতর থেকে উন্নত মানের ছবি ও ভিডিও সংগ্রহ করা যায়। এই প্রযুক্তি এখন বাংলাদেশ সরকারের বনবিভাগও ব্যবহার করছে। এসময় তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রোন তৈরিকে সাধুবাদ জানান। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনাঞ্চল গবেষণায় ড্রোন ব্যবহার করে একটি কার্যকর গবেষণা উপহার দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম