মাভাবিপ্রবিতে রেজিস্ট্রার অপসারণের দাবিতে শিক্ষক সমিতির আল্টিমেটাম

মাভাবিপ্রবি প্রতিনিধি
০৬ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:০২

মাভাবিপ্রবি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জোরপূর্বক ৪ মার্চ বিকাল ৫টায় শিক্ষক বাসে উঠে পড়ার ঘটনায় রেজিস্ট্রারের অপসারনসহ ৩ দফা দাবিতে ১২ মার্চ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ভাইস চ্যান্সেলর বরাবর ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। পরিবহন পরিচালককে অবরুদ্ধ করে তার সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য কর্মকর্তাদের ক্ষমা চাওয়া, কর্মকর্তাদের জোরপূর্বক শিক্ষকদের বাসে ওঠার ঘটনায় ডিসিপ্লিনারি কমিটি গঠন করে দোষীদের বিচার, কর্মকর্তাদের শিক্ষকবাসে ওঠার জন্য উস্কানি দেয়ায় রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলামের অপসারণ চেয়ে আল্টিমেটাম জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ১২ তারিখের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাবেন বলে শিক্ষকরা ঘোষণা দিয়েছেন।

ক্ষমা না চাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যানবহনে চড়বেন না এবং ১২ মার্চের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে সকল ধরনের অ্যাকাডেমিক ও প্রসাশনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন শিক্ষকরা।

পরিবহন কমিটি ও পরিবহন ক্রয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ.কে.এম মহিউদ্দিন বলেন, শিক্ষকরা কখনই কর্মকর্তাদের গাড়ি ক্রয়ে বাধা তৈরি করেনি। কর্মকর্তারা এসি বাস ক্রয়ের ব্যপারে প্রাথমিকভাবে পরিবহন কমিটিকে কখনওই জানায়নি। ভাইস চ্যান্সেলরের সামনে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি স্বীকার করে বলেছেন কর্মকর্তারা পরিবহন কমিটির কাছে এসি গাড়ি ক্রয়ের ব্যপারে বলেননি, তারা ভাইস চ্যান্সেলরের কাছে চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালকও জানিয়ে দিয়েছেন কর্মকর্তাদের জন্য এসি গাড়ির অনুমোদন ইউ.জি.সি দিবে না।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পিনাকী দে বলেন, আমরা শিক্ষকরা মাননীয় ভাইস চ্যান্সেলর বরাবর আমাদের অভিযোগ জানিয়েছি। রিজেন্ট বোর্ডের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছি। তবে ১২ মার্চের মধ্যে ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা শিক্ষকরা সকল ধরনের অ্যাকাডেমিক ও প্রসাশনিক কার্যক্রম থেকে বিরত থাকব।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম