স্থায়ী ক্যাম্পাসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মার্চ ২০১৯, ১৮:৩৩আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:৩৪

স্থায়ী ক্যাম্পাসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে স্থায়ী ক্যাম্পাসেরর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। স্থায়ী ক্যাম্পাসটি উত্তরার ১৭/এইচ সেক্টরে অবস্থিত।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন  শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ কবির হোসাইন, বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপ-উপাচার্য ড. এম. নুরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় কর্তৃপক্ষের প্রশংসা করেন। এরপর প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম