ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসে উদ্বোধন হলো আন্তঃকলেজ ন্যাশনাল ম্যানেজমেন্ট ফেস্ট। আজ ৭ মার্চ অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় ১৫টি কলেজের ৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক আয়োজনটির উদ্বোধন করেন। ইউল্যাবের রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ, ইউল্যাব কো-কারিকোলার অফিসের উপদেষ্টা অধ্যাপক পিংকি শাহ, ইউল্যাব স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক মেহেদী রাজিব ও ইউল্যাব বিজনেজ ক্লাবের উপদেষ্টা নিয়াজ মোর্শেদ পাটওয়ারীসহ ইউল্যাবের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, অংশগ্রহণকারী কলেজের শিক্ষকবৃন্দ ও ইউল্যাবের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। নোমান গ্রুপের সহযোগিতায় ইউল্যাব এই ফেস্টের আয়োজন করে।








