জাককানইবিতে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ১২:২১আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৮:০৭

জাককানইবিতে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির  উদ্যোগে ‘স্বাধীনতা দিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৯’ শীর্ষক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে দুপুর ২টায় এই কর্মশালা শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। সংগঠনের সহসভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। রায়হান সরকার রাকিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন বিতার্কিক আবু আহমেদ সাব্বির, সাদ আহমেদ শাকিল ও মাহাদী হাসান রাতুল। শূন্য থেকে বিতর্ক, যুক্তি প্রদর্শনসহ বিতর্কের প্রাথমিক ধারণা নিয়ে বক্তারা আলোচনা করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম