মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত, সম্পাদক সাইফুল

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ১৮:০৭আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৮:১২

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত, সম্পাদক সাইফুল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (মাভাবিপ্রবিসাস) আগামী এক বছরের জন্য ২০১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাহরিয়ার রহমান সৈকত এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাইফুল মজুমদার।

শনিবার (১৬ মার্চ) সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাত সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ডেইলি অবজারভারের তনিমা ইসলাম। কোষাধ্যক্ষ দৈনিক মাতৃছায়ার আসাদুল্লাহ জুনাইদ, কার্যকরী সদস্য দৈনিক ভোরের কাগজের মো: নুরুনবী মন্ডল, কন্ঠ ৭১ এর ফারজানা মাসুম, নিউজ টাঙ্গাইলের নুসরাত জাহান সুমাইয়া। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

এদিকে নব-নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। সেই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও মাভাবিপ্রবির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী