নিরাপদ সড়কের দাবিতে রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ১৭:৪৩আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:৪৭

নিরাপদ সড়কের দাবিতে রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকায় বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৃহস্পতিবার (২১মার্চ) বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মিছিল থেকে শিক্ষার্থীরা আবরার নিহতের ঘটনাকে তদন্ত করা এবং সুষ্ঠু বিচারের দাবি জানান। 

এর আগে গতকাল বুধবার একই দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর নর্দ্দা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ছাত্র আবরার আহমেদ চৌধুরী। এরপর থেকে সারা দেশের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের বিক্ষোভ মিছিল করে আসছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের