কালরাত্রি স্মরণে ইউডার পথচিত্র অঙ্কন

ইউডা প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ১৯:৫৮আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২০:০০

কালরাত্রি স্মরণে ইউডার পথচিত্র অঙ্কন গণহত্যা দিবস ও শহীদদের স্মরণে ২৫ মার্চ সূর্যাস্ত থেকে ২৬ মার্চ সূর্যোদয় পর্যন্ত মানিক মিয়া এভিনিউ রাস্তার এক পাশে পথচিত্র অংকন করবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা।

রবিবার ২৪ মার্চ ইউডার চারুকলা বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউডার চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত প্রায় দুই দশক ধরে সিফাত ফাউন্ডেশন ও এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান তথা— ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) এবং স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সোডা) গণহত্যা দিবস পালন করে আসছে। কালরাতের ভয়াবহতার স্মৃতি স্মরণ করে প্রতিবছরের মতো এবারও ৫০০ চিত্রশিল্পীর অংশগ্রহণে মানিক মিয়া এভিনিউয়ের এক পাশের রাস্তায় মুক্তিযুদ্ধভিত্তিক পথচিত্র অঙ্কন করা হবে। এ পথচিত্র অঙ্কনটি সোমবার ২৫ মার্চ সূর্যাস্ত থেকে মঙ্গলবার ২৬ মার্চ ভোর পর্যন্ত আয়োজন করা হয়েছে। 

 এছাড়াও এই আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ, মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে আলোচনা, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, গণ সঙ্গীত ও কবিতা পাঠের আসর এর আয়োজন করা হয়েছে। আয়োজনটি মঙ্গলবার ২৬ মার্চ ভোরে স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন ও কালো পতাকা নামিয়ে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হবে। এই আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

তিনি আরও বলেন, এবারের আয়োজনটি উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী জামাল আহমেদ। এবারই প্রথম এক লাখ বর্গফুটের পথেচিত্র অঙ্কন করা হবে। যেটি হবে সবচেয়ে বড় পথচিত্র অঙ্কন।

সংবাদ সম্মেলনে ইউডার উপ-উপাচার্য অধ্যাপক আহমদ উল্লাহ মিয়া, সচিব মুনির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার ফয়জুন নাহার, হায়দার ফারুক, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান মাহবুব আলম, চারুকলা বিভাগের অধ্যাপক ডক্টর আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক