ইবিতে নবীন শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১৯:৩৪আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৯:৩৬

ইবিতে নবীন শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উচ্চ শিক্ষায় শিক্ষাদান কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি বুধবার বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর আইকিউএসি’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজনে কর্মশালাটি দিনব্যাপী চলে। বিভিন্ন বিভাগের নবনিযুক্ত শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও রিসোর্স পারসন হিসেবে ভারতের পণ্ডিত জহুরুলাল নেহেরু টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের টি আর আর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর ইংরেজি বিভাগের সাবেক প্রফেসর ড. বিনা বিশ্বাস উপস্থিত ছিলেন।

প্রথান অতিথির বক্তব্যে প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘আপনারা নতুন যোগদানকৃত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাণ। আপনাদের ক্লাসরুমে শিক্ষার্থীদের সামনে যে বিষয়ে পাঠদান করান সেই বিষয়ে আপনাদের আগে থেকেই পর্যাপ্ত জানতে হবে। একজন ভালো শিক্ষকের সব থেকে বড় যোগ্যতা সে তার শিক্ষার্থীর কাছে কঠিন বিষয়কে সহজ ভাবে তুলে ধরতে পারা। তাছাড়া প্রযুক্তি বিহীন মানুষ মৃত মানুষের মতো। বর্তমান তথ্য প্রযুক্তি মানুষের জীবনকে অনেক বদলে দিয়েছে। তাই এই প্রযুক্তির ছোড়ায় আপনারা সবদিক থেকে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলবেন।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, ‘শিক্ষকতা পেশায় তোমরা তোমাদের ক্যারিয়ার গঠনের শুরুতে রয়েছো। তাই শুরু থেকেই সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে, মূল্যবান সময়কে নষ্ঠ করা যাবে না। তাছাড়া ক্লাসরুমকে উপভোগ করো এবং ক্লাসরুমের উপযোগী করে নিজেদেরকে গড়ে তোলো।’

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম