কুবির শিক্ষার্থীদের জন্য নতুন দুই বাস

কুবি প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১৯:৪০আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৯:৪৬

কুবির শিক্ষার্থীদের জন্য নতুন দুই বাস চালকের আসনে বসে শিক্ষার্থীদের জন্য আনা নতুন দুই বাস উদ্বোধন করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) নতুন দুটি বাস চালিয়ে উদ্বোধন করেন উপাচা।   

নতুন যুক্ত দুটি বাস নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহনকারী (নিজস্ব ও বিআরটিসি) বাসের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৭টিতে।  উদ্বোধনকালে বাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন বাস পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ প্রতিকূলতার মধ্যে অন্যতম একটি বাস সংকট। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন কর্মসূচি ও আমরণ অনশনের পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি নতুন বাস যুক্ত হয়েছে। এতে করে পরিবহন সংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন জানান, ‘আমরা দীর্ঘদিন ধরেই বাস সংকটে ভুগছি। নতুন যুক্ত হওয়া বাসগুলোর মাধ্যমে আমাদের ভোগান্তি কিছুটা কমবে। তবে আমাদের চাহিদার তুলনায় তা অপ্রতুল।'

প্রসঙ্গত, পরিবহন সংকট নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্দোলন হয়ে আসছে। পর্যাপ্ত ও ফিটনেসযুক্ত বাস না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে আহতও হয়েছেন। সর্বশেষ, গত ১১ মার্চ আইন বিভাগের শিক্ষার্থী রিফাত আদনান বাস বৃদ্ধির দাবিতে আমরণ অনশনে বসলে প্রশাসনের পক্ষ থেকে বাস বৃদ্ধির আশ্বাস দিয়ে তার অনশন ভাঙ্গা হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম