অল্পের জন্য আগুন থেকে রক্ষা পেল কুবির ছাত্রী হল

কুবি প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৯:২৭আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৯:৪০

অল্পের জন্য আগুন থেকে রক্ষা পেল কুবির ছাত্রী হল অল্পের জন্য আগুনের থেকে রক্ষা পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র ছাত্রী হল নবাব ফয়জুন্নেছা হলের ছাত্রীরা। শনিবার দুপুরে হলের রান্নাঘরের চুলায় সংযুক্ত পাইপের লিকেজ থেকে আগুন লাগে বলে জানান ঐ হলের ছাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায়, হলের রান্নাঘরের ত্রুটিপূর্ণ গ্যাসের চুলার চাবি ভেঙে যাওয়ার পর অনেকদিন ধরেই চামচের মাধ্যমে ঝুঁকি নিয়ে চুলা চালু ও বন্ধ করতেন ছাত্রীরা। শনিবার দুপুরে রান্না করতে গেলে লিকেজ থেকে আগুন পুরো চুলায় ছড়িয়ে পড়ে। কিন্তু সময় গড়ালে আগুন পুরো চুলা এবং জানালার গ্রিলে ছড়িয়ে পড়ে। ফলে রান্নাঘর ও এর আশপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

সে সময় ছাত্রীরা আতঙ্কিত হয়ে নিরাপত্তারক্ষীকে তিনি পুড়ে যাওয়া চুলার ত্রুটিপূর্ণ সংযোগস্থল বিকল করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ছাত্রীরা নিজেরাই অনেকটা আগুন নিভিয়ে ফেলে।

ছাত্রীরা আরও জানায়, রান্নাঘরে একটি বৈদ্যুতিক বোর্ড ত্রুটিপূর্ণ অবস্থায় পড়ে ছিল, আগুন বেশি ছড়িয়ে পড়লে যা থেকে ঘটতে পারত ভয়ানক দুর্ঘটনা।

এ বিষয়ে জানতে চাইলে নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমান বলেন, এটা বড় ধরনের কিছু ছিল না। ছাত্রীরা ভাত রান্না করার সময় যে মাড় উপচে পড়ে তা জমে গিয়ে স্তর হয়ে গিয়েছিল, সেখানেই আগুন লেগে যায়।  ইতোমধ্যে পুড়ে যাওয়া চুলা সরিয়ে নতুন চুলা সংযোগের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম