আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে এআইইউবিকে হারাল ইবি

ইবি প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ২১:৪২আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২১:৪৬

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে এআইইউবিকে হারাল ইবি বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প বাস্কেটবলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কে হারিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪৯-২৮ ব্যাবধানে হারায় ইবি।

বিজয়ী হওয়ার পর ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবলের সকল খেলোয়ার ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অভিনন্দন জানান।

আগামীকাল (৩ এপ্রিল) এআইইউবির জিমনিসিয়ামে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে লড়বে ইবি।

‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’ অনুষ্ঠিত হচ্ছে। এতে  সরকারি ও বেসরকারি ১৪ টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাস্কেটবল টুর্নামেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ টুর্নামেন্টের যৌথ আয়োজক।

এছাড়াও চ্যাম্পে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সুইমিং, সাইক্লিং, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস ও ম্যারাথন ইভেন্টে ৬৫টি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম