কুবিতে ‘সাংবাদিকতায় নারী’ শীর্ষক সেমিনার

কুবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ১৭:২৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৪২
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সাংবাদিকতায় নারীঃ সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। ৮ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ১০টায় সেমিনারটি শুরু হয়। উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সারাবাংলা ডট নেটের এক্সিকিউটিভ এডিটর মাহমুদ মেনন খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউন এর ডেপুটি নিউজ এডিটর ফাতেমা আবেদীন নাজলা।

কুবিতে ‘সাংবাদিকতায় নারী’ শীর্ষক সেমিনার
সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনায় মাহমুদ মেনন খান বলেন, ‘সাংবাদিকতা এমন একটা পেশা যেখানে কোনও লিঙ্গভেদ নেই। সাংবাদিক হতে গেলে প্রয়োজন লিখতে পারার শক্তি। আর সেই শক্তি এবং যোগ্যতা নারী কিংবা পুরুষ যার মাঝেই থাকবে সেই ভালো সাংবাদিক হতে পারবে।’  অন্যদিকে, সাংবাদিকতা পেশা নারীদের জন্য এখন অনেক নিরাপদ উল্লেখ করে ফাতেমা আবেদীন নাজলা বলেন,  ‘সাংবাদিকতায় নারীদের এখন অনেক সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। একবিংশ শতাব্দীর এই যুগে আমি নারীদের জন্য কোনও ঝুঁকি দেখি না। বরং সম্ভাবনাটাই বেশি। এখনও রিপোর্টিংয়ে নারীদের অংশগ্রহণ কম তবে অচিরেই সাংবাদিকতার সবক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ হবে বলে আমার বিশ্বাস।’

কুবিতে ‘সাংবাদিকতায় নারী’ শীর্ষক সেমিনার
এর আগে কুবি প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে সকাল ১০টায় আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী কেক কেটে সেমিনারের উদ্বোধন করেন।

কুবিতে ‘সাংবাদিকতায় নারী’ শীর্ষক সেমিনার

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ জিয়া উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা উপদেষ্টা ড.  দুলাল চন্দ্র নন্দী, গণমাধ্যম উপদেষ্টা মাহবুবুল হক ভূঁইয়াসহ আরও অনেকে। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি