ইবিতে বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পের মশাল গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ১৭:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৮:২৪
image

ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯ এর মশাল সোমবার (৮ এপ্রিল) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌছায়। বেলা বারোটায় প্রশাসন ভবনের সামনে মশাল গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক জাকারিয়া রহমান, অধ্যাপক মাহবুবর রহমান ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল। অনুষ্ঠান শেষে ইবি নৃত্যাঙ্গনের শিল্পীদের পরিবশনায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়।

ইবিতে বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পের মশাল গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠিত
উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত ও জঙ্গিবাদমুক্ত  বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প এর পর্দা ওঠে। মাসব্যাপী চলা এ আসরে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী  ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, সুইমিং, সাইক্লিং, সাতার, টেবিল টেনিস, বাস্কেটবল ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন  প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম