সিআইইউতে ক্যান্সার প্রতিরোধে ‘গো গ্রিন থ্রি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ এপ্রিল ২০১৯, ২০:৪৯আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২০:৫১

সিআইইউতে ক্যান্সার প্রতিরোধে ‘গো গ্রিন থ্রি’ ক্যান্সার সচেতনতা বাড়াতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (এসডব্লিউএস) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গো গ্রিন থ্রি’। সম্প্রতি নগরের স্মরণিকা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সিআইইউর ট্রাস্টি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় গায়ক তাহসান খান। বক্তব্য দেন টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

অনুষ্ঠানে ঢাকায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সিআইইউর ট্রাস্টি সদস্য সাফিয়া গাজী রহমান ক্যান্সারে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন।

বিজনেস স্কুলের ডিন ও ক্লাবের উপদেষ্টা ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ডা. তাপস মিত্র, পুষ্টি বিশেষজ্ঞ ডা. হাসিনা আকতার, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বিপ্রপার্টি ডটকমের হেড অব রিলেশনশিপস মিজান উল মাওলা, ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ লেকচারার আশিকুল মাহমুদ ইরফান প্রমুখ।

আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সারে আক্রান্তদের হাতে তুলে দেওয়ার কথা জানান এসডব্লিউএস ক্লাবের সভাপতি শিক্ষার্থী এসএম আলী রেজা। সাংস্কৃতিক পর্বে নৃত্য ও নাটিকা পরিবেশন করেন সিআইইউর শিক্ষার্থীরা।

ক্যান্সার রোগীদের সহায়তা, চিকিৎসা প্রদান ও তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সিআইইউর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (এসডব্লিউএস) এই অনুষ্ঠানের আয়োজন করে বলে জানান সহ-সভাপতি মোহাম্মদ ওয়াসি ইবতিদা।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম