আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে যবিপ্রবি’র টানা তৃতীয় জয়

যবিপ্রবি প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৯, ১৯:৩১আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২০:২৬

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে যবিপ্রবি’র টানা তৃতীয় জয়

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০১৯-এর গ্রুপ পর্বের খেলায় নিজেদের তৃতীয় ম্যাচে টানা জয় পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসকে (বিইউপি) ৪-০ গোলে হারিয়ে জয় পায় যবিপ্রবি ফুটবল দল।

খেলায় যবিপ্রবি’র পুষ্পক বৈরাগী তিন ও সাব্বির হাসান এক গোল করেন। ইতোমধ্যে এ হ্যাটট্রিকের মাধ্যমে ছয়টি গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার খাতায় নিজের নাম লিখিয়েছেন পুষ্পক বৈরাগী। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত শুধু পুষ্পক হ্যাটট্রিক করেছেন।

আগামীকাল দলটি গ্রুপ পর্বের শেষ খেলায় মুখোমুখি হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের। এটিতে জয় কিংবা ড্র করতে পারলেই সরাসরি সেমিফাইনালে ওঠার সুযোগ পাবে তারা।

এর আগে, গ্রুপ পর্বের প্রথম ও দ্বিতীয় ম্যাচে রুয়েট ও শাবিপ্রবি’র বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দেন যবিপ্রবি’র ফুটবল খেলোয়াড়রা।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম