ইউল্যাবে ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ২২:০৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:১১

ইউল্যাবে ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে ( ইউল্যাব) অনুষ্ঠিত হলো পঞ্চম ইন্টার ইউনিভার্সিটি স্টুডেন্ট কনফারেন্স ও কালচারাল কম্পিটিশন। ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগ “রোমান্টিক অ্যান্ড গোথিক” শিরোনামে এই কনফারেন্সের আয়োজন করে। দুই দিনব্যাপী (১৮-১৯ এপ্রিল) এই কনফারেন্স মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

দুই ভাগে বিভক্ত (অ্যাকাডেমিক সেশন ও কালচারাল কম্পিটিশন) এই কনফারেন্সে ইউল্যাব চ্যাম্পিয়ন হয় ও রানার্স আপ হয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। অ্যাকাডেমিক সেশনে চ্যাম্পিয়ন হয় ইউল্যাবের শিক্ষার্থী সামায়েল মর্তূজা ও রানার্স আপ হয় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মাইরুনা ফারিন। 

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান জাতীয় পর্যায়ে হওয়া উচিত। ভবিষ্যতে শিল্পকলা অ্যাকাডেমি এ ধরনের অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে।’

১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম দিনে অ্যাকাডেমিক সেশনে অংশগ্রহণ করে। ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক চিদানন্দ ভট্টাচার্য, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাষা-সাহিত্য বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আব্দুস সেলিম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

দ্বিতীয় দিনে পাঁচটি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। যেখানে বিচারক হিসেবে ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক চিদানন্দ ভট্টাচার্য, গোথে ইন্সটিটিউট, ঢাকার ডিরেক্টর ড. কার্স্টেন হ্যাকেনব্রোচ এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড জিয়াউল করিম। 

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দুইদিনব্যপী এই সম্মেলনের সমাপ্তি হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম