স্কলাসটিকার মঞ্চে হীরক রাজার দেশে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ২৩:১৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৪:১৫

স্কলাসটিকার মঞ্চে হীরক রাজার দেশে স্কলাসটিকার উত্তরা জুনিয়ার শাখা মঞ্চায়ন করলো ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রটির নাট্যরূপ। শুক্রবার সন্ধ্যায় স্কুলের উত্তরা সিনিয়ার শাখার এসটিএম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি তার বক্তৃতায় বলেন, শিশুরা যত বেশি আমাদের ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টির সাথে পরিচিত হবে, তার সাথে সম্পৃক্ত হবে তত বেশি তারা সুনাগরিক ও দেশপ্রেমিক হয়ে উঠবে। তিনি আমাদের সংস্কৃতির সাথে শিশুদের আরও বেশি পরিচিত করে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সত্যজিৎ রায়ের জনপ্রিয় চলচ্চিত্রের ছায়া অবলম্বনে এ বার্ষিক নাটকের বিভিন্ন চরিত্রে স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা অভিনয় করে। শারমিন আক্তার রূপার পরিচালনায় অভিনয়ে অংশ নেয় সামিহা, আল আয়মন সরকার, রায়ান উযায়ার, রাশিদ মুতারাদ্দিদ, যোয়ায়েব হোসেন, সামিন নাফসান শায়ান  ও মুনতাজার আবরাজ প্রমূখ।

নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্কলাসটিকা উত্তরা জুনিয়া শাখার ভাইস-প্রিন্সিপাল শাফকাত ইয়াসমিন। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশিষ্ট চলিচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

এছাড়াও নাচ ও গানে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের মনোমুগ্ধকর অভিনয়  উপভোগ করেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিগণ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম