কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের অঙ্গসংগঠন ক্যাফে মার্কেটিং এর পৃষ্ঠপোষকতায় এবং ক্লাব ডিফেন্ডার্সের আয়োজনে ‘লিডার্স সামিট’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের হলরুমে এ সামিট অনুষ্ঠিত হয়।
মার্কেটিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান ইমা ও তামিম রুহুল এর সঞ্চালনায় এবং মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।
‘লিডার্স সামিটের’ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম; শ্রীলঙ্কা র্যাকিড ব্যাংকিজার বাংলাদেশ লিমিটেড এর হেড অফ সাপ্লাই সার্ভিস ফর বাংলাদেশ মোঃ জিয়া উদ্দীন; কোকা কোলা বেভারেজ কুমিল্লা ইউনিট এর ট্রেইড মার্কেটিং ম্যানেজার মঈনুল আহসান; এবং আড়ং ডেইরির রিজিওনাল সেল্স ম্যানেজার খলিলুর রহমান।
অনুষ্ঠানের আলোচকরা লিডারশিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা কিভাবে অদূর ভবিষ্যতে দক্ষ নেতা হয়ে উঠতে পারেন সে বিষয়ে আলোকপাত করা হয়।
উল্লেখ্য, লিডার্স সামিটটি আয়োজনে সহায়তা করেছে আব্দুল মোনেম লিমিটেড, কোকাকোলা বেভারেজ ইউনিট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমটেড।








