৪৪ দিনের ছুটিতে কুবি

কুমিল্লা প্রতিনিধি
০৩ মে ২০১৯, ১৭:৩৪আপডেট : ০৩ মে ২০১৯, ১৭:৪১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে আজ শুক্রবার (৩ মে) থেকে। টানা ৪৪ দিনের এ ছুটি চলবে ১৫ জুন পর্যন্ত। রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন অবকাশে প্রশাসনিক ছুটি ৫ মে থেকে ৯ মে পর্যন্ত। আবার ১২ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলবে। পবিত্র শবে কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ২ জুন থেকে ১৩ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ জুন থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে।

একাডেমিক ছুটি ৫ মে থেকে ১৩ জুন পর্যন্ত হলেও ৩ ও ৪ মে এবং ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় আগামী ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছুটির মধ্যে বিভিন্ন বিভাগ চাইলে বিশেষভাবে ক্লাস-পরীক্ষা নিতে পারবে। তবে শিক্ষার্থীরা না চাইলে নিতে বাধ্য করতে পারবে না। তবে ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে কিনা এ বিষয়ে কোনও তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম