রাবি ছাত্র ফেডারেশন সভাপতি রাশেদ, সম্পাদক মিলন

রাবি প্রতিনিধি
০৬ মে ২০১৯, ০১:০২আপডেট : ০৬ মে ২০১৯, ০১:১৩

রাবি ছাত্র ফেডারেশন সভাপতি রাশেদ, সম্পাদক মিলন (ছবি– প্রতিনিধি)

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদ রিমনকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাবি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ মে) বিকালে সংগঠনটির ৮ম সম্মেলন শেষে ১৬ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন– সাংগঠনিক সম্পাদক ইস্রারাফিল আলম ও আহসানুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিরান শাহ্, অর্থসম্পাদক ইফাত জাহান ইমুল, রাজনৈতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সম্রাট, দফতর সম্পাদক অন্তু বিশ্বাস।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসমা উষা, আজিজুল মানিক, সুব্রত কর্মকার, রবিন, মাসুদ রানা, কনক খান, তাসবিরুল ইসল কিঞ্জল প্রমুখ।

অধিবেশনে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে বাকি দুইজনের নাম অর্ন্তভুক্ত করা হবে জানানো হয়েছে। সম্মেলন শেষে সমাজসেবামূলক কাজের জন্য রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা শ্রী বিপ্লব রায়কে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এর আগে সকাল ১০টার দিকে ‘সন্ত্রাস-দখলদারিত্ব, যৌন নিপীড়ন ও প্রশাসনিক স্বৈরতন্ত্রেও বিপরীতে রাবিতে একটি প্রকৃত উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করো এবং অবাধ ও নিরপেক্ষ রাকসু নির্বাচন দাও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম