ওষুধ নিয়ে ইবিতে আন্তর্জাতিক সেমিনার

ইবি প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ২১:৩৭আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৩৯

ওষুধ নিয়ে ইবিতে আন্তর্জাতিক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওষুধ তৈরিতে প্রাকৃতিক উপাদানের ভূমিকা ও এর উন্নয়ন পদ্ধতি নিয়ে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আয়োজনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবনের সভা কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শুরু এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসাবে উপ-উপাচার্য শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম তোহা এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মমতাজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ও সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক আতিকুর রহমান। তুরস্কের ক্যানকিরী কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ইব্রাহিম ডেমিরটাস মূল আলোচক হিসাবে সেমিনারে উপস্থিত ছিলেন।
অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বলেন, ওষুধ উৎপাদনের ক্ষেত্রে দিন-দিন পরিবর্তন আসছে। মানবজাতির মঙ্গলের জন্য ওষুধ তৈরির ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানগুলো আরও বেশি করে ব্যবহার করা উচিত।
অধ্যাপক আতিকুর রহমান বলেন, আমাদের প্রকৃতির মাঝেই ঔষধ তৈরির নানা ভেষজ উপাদান বিদ্যমান। এসকল উপাদান ব্যবহার করতে পারলে আমাদের ঔষধ শিল্প তথা দেশ অনেক দূর এগিয়ে যাবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম