গাভীর ব্রুসেলোসিস রোগের ব্যাকটেরিয়া শনাক্তকরণ

বাকৃবি সংবাদদাতা
৩০ জুন ২০১৯, ২১:০৩আপডেট : ৩০ জুন ২০১৯, ২১:০৫

গাভীর ব্রুসেলোসিস রোগের ব্যাকটেরিয়া শনাক্তকরণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেশে প্রথমবারের গাভীর ব্রুসেলোসিস রোগের ব্যাকটেরিয়া শনাক্ত করেছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান গবেষক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। গবেষক দলের অন্যান্য সদস্যরা হলেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহা, ড. মোছা. মিনারা খাতুন এবং পিএইচডি শিক্ষার্থী মো. সাদেকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, ‘ব্রুসেলা অ্যাবোরটাস’ নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে বাংলদেশে গরু ও মহিষে ব্রুসেলোসিস রোগ হয়ে থাকে। ব্রুসেলোসিস একটি জুনোটিক (যা একইসঙ্গে মানুষ এবং গবাদি পশুতে সংক্রমিত হয়) রোগ। কিন্তু ‘ব্রুসেলা অ্যাবোরটাস’ ব্যাকটেরিয়ার প্রায় ৮টি ভ্যারাইটি থাকায় দেশে কোনটি দ্বারা এ রোগ হয় তা এতদিন অজানা ছিল। ব্যাকটেরিয়ার এসকল ভ্যারাইটিকে বায়োভার বলা হয়। ২০১৫-২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ তিন বছরের গবেষণা করে দেশে গরুর ব্রুসেলোসিস রোগের জন্য দায়ী ‘ব্রুসেলা অ্যাবোরটাস বায়োভার-৩’ ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে আক্রান্ত প্রাণির রক্ত বা দুধে এই রোগের অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয়ের মাধ্যমে ব্রুসেলোসিস রোগ শনাক্ত করা হয়। গবাদি পশুতে এ রোগ শনাক্ত করার জন্য রোজ বেঙ্গল প্লেট টেস্ট, ইলাইসা, মিল্ক রিং টেস্ট ব্যাবহার করা হয়। তবে এই পরীক্ষা গুলো অনেক সময় আক্রান্ত প্রাণিতে সঠিকভাবে ব্রুসেলোসিস রোগ নির্ণয় করতে পারে না। তাই ব্রুসেলোসিস নিশ্চিত করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আক্রান্ত প্রাণি থেকে এ রোগের ব্যাকটেরিয়া শনাক্ত করা। কারণ ব্যাকটেরেয়া শনাক্ত করলেই রোগ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া যাবে।

ব্যাকটেরিয়া সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স করা হয়েছে যা আমেরিকার ন্যাশন্যাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের জিন ব্যাংকে জমা করা হয়েছে। আর এই জিনোম সিকোয়েন্স ব্যবহার করে ব্রুসেলোসিস রোগ নির্ণয় পদ্ধতি এবং এর কার্যকর টিকা উদ্ভাবন সম্ভব হবে। যেহেতু ব্রুসেলোসিস একটি জুনোটিক রোগ গরুতে এই রোগ নিয়ন্ত্রন করা সম্ভব হলে মানুষেও এই রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব হবে।

 

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম