কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমান প্রক্টর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে প্রক্টরের দায়িত্বে বহাল রাখা হয়েছে।
রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের পূর্বেকার প্রাধ্যক্ষ গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান শিক্ষা ছুটিতে যান গত ১ জুন। তারপর থেকে পদটি শূন্য হওয়ায় উক্ত হলের হাউজ টিউটর মো. সাদেকুজ্জামানকে প্রাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন গত ১২ জুন তার পদে ২ বছর পূর্ণ করেছেন। তবে মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি তার স্বপদেই বহাল থাকবেন বলে অফিস আদেশে জানানো হয়েছে।








