রাবিতে শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশনের ২৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

রাবি প্রতিনিধি
০২ জুলাই ২০১৯, ১৮:৪০আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৮:৫১
image

দরিদ্র ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে ‘শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশন।’ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উপাচার্য এম আব্দুস সোবহানের হাতে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের কাছে ২৫ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘আমার মা জাহানারা জামান সবসময় উচ্চশিক্ষাকে উৎসাহিত করেছেন। তার জীবনের সঞ্চয় থেকেই এই বৃত্তি প্রদান করা হচ্ছে। আগামীতে বৃত্তি হিসেবে আরও বেশি অর্থ প্রদান এবং বৃত্তি প্রদানের পরিধি বাড়ানো হবে। যাতে বৃত্তি পাওয়ার মাধ্যমে অস্বচ্ছল শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেকে বন্ধু ছিলেন। কিন্তু খুব কাছের সাথী ছিলেন শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা। দেশের জন্য তারা যা করে গেছেন, সারাজীবন তা মানুষ মনে রাখবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম এ বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভিসি আব্দুস সোবহান, দুই প্রো-ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীসহ আরও অনেকে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম