জবিতে শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও

জবি প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৬:২৪আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৭:৩০
image

জকসুসহ ৭ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহীদ মিনার, কলা ভবন, টিএসসিসহ মূল গেট প্রদক্ষিণ করে।

জবিতে শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও
মিছিল শেষে দুপুর ১টা নাগাদ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের কলাপসিপল গেট বন্ধ করে দিলে কার্যালয় ও প্রশাসনিক ভবনের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর প্রোক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এসময় প্রক্টর ছাত্র প্রতিনিধিদের উপাচার্যের কাছে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
পরবর্তীতে আন্দোলনের সমন্বয়কারী রাইসুল ইসলাম নয়ন বলেন, ‘৭ দফা ছাড়াও আমরা বিভিন্ন বিভাগের সমস্যাগুলো স্যারের কাছে আজ তুলে ধরেছি। স্যার এ বিষয়গুলো সমাধানের ব্যবস্থা নিয়েছেন। ক্যান্টিনের সমস্যা সমাধানে ছাত্রদের নিয়ে ১৩ সদস্যের একটা কমিটি করার কথা উনি বলেছেন। তবে আমাদের মূল দাবিগুলোর বিষয়ে আমরা এখনও আশ্বস্ত হতে পারিনি।’
জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘ছাত্ররা অবস্থান নেওয়ার কিছুক্ষণ পর আমি তাদের ভিসি স্যারের কাছে নিয়ে যাই। ছাত্রদের দাবিগুলোর মধ্য বেশকিছু যৌক্তিক দাবি ছিল, তবে সবগুলো না। তাদের যৌক্তিক দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।’
উল্লেখ্য, জকসু নির্বাচনসহ ৭ দফা দাবিতে গত ১ জুলাই উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমানো, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু, সাত দিনের মধ্যে জকসু আইনের খসড়া করে আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দেওয়ার আহ্বান, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালুর, শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০ শতাংশ জবিয়ানদের অগ্রাধিকারের, গবেষণা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি এবং নতুন ক্যাম্পাসের কাজ অতিদ্রুত শুরু করা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম