কুবি ও মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

কুবি প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৭:৫১আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৮:০২
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ক সমাঝোতা চুক্তিতে আবদ্ধ হয়েছে মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়। এর ফলে পিএইচডি, উচ্চতর শিক্ষায় দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌথভাবে গবেষণা ও প্রকাশনার সুযোগ পাবে।

কুবি ও মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এক স্মারক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির নির্বাহী চেয়ারম্যান তান শ্রী দত্ত ও প্রফেসর জোসেফ আদাইকালাম। যৌথভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু তাহের।
আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাইনারি গ্র্যাজুয়েট স্কুল মালয়েশিয়ার ডিন ড. আসিফ মাহবুব করিম।
প্রফেসর জোসেফ আদাইকালাম তার বক্তব্যে বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান বৃদ্ধির জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা। সে লক্ষ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যৌথভাবে গবেষণায় আগ্রহ প্রকাশ করছি।’
জানা যায়, মালয়েশিয়ার ৫ তারকা বিশ্ববিদ্যালয়ের একটি হচ্ছে বাইনারি বিশ্ববিদ্যালয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠে বর্তমানে ৬০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা উচ্চতর গবেষণা করছেন এবং ৩৮টিরও বেশি দেশের সাথে বিশ্ববিদ্যালয়টির সরকারি চুক্তি স্বাক্ষরিত আছে। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ গবেষণা, পারস্পরিক লেকচার আদান-প্রদান, শিক্ষার্থী এক্সচেঞ্জ, গবেষণা ও প্রকাশনা প্রণয়ন ইত্যাদির জন্য বিশ্ববিদ্যালয়টির সুনাম রয়েছে। প্রাথমিকভাবে গবেষণার জন্য সর্বোচ্চ ফলাফলধারী একজন শিক্ষার্থীর ৫০ শতাংশ খরচ বিশ্ববিদ্যালয়টি নিজে বহন করার ঘোষণা দিয়েছে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম