রাবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠিত

রাবি প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ২০:১১আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২০:১৪

রাবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের আট সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স চতুর্থে বর্ষের শিক্ষার্থীকে তৌহিদ বিন হাসান।

শনিবার বিকেলে ব্যবসায় অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে উক্ত কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন।

কমিটির অন্য সদস্যরা হলেন, দর্শন বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন সহ-সভাপতি, লোক প্রশাসন বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী প্রদীপ্ত রায়,  দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নওরীন ঔশী এবং ফাইন্যান্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামি যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী চার্লস অপু এবং পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাফর ইকবালকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।

এর আগে গত ৬ জুলাই ক্যারিয়ার ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, শেখ আরিফুজ্জামান লিপু। পরে ৯ জুলাই ট্রাস্টি বোর্ডের মতামতের ভিত্তিতে  ২০১৯-২০ সেশনের জন্য ক্যারিয়ার ক্লাবের ৭ম কমিটি গঠন করা হয়। 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মনিমুল হক, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ রাকিব, সদ্য বিদায়ী সভাপতি শেখ আরিফুজ্জামান লিপু প্রমুখ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম