প্রথম নির্বাচনের জমজমাট প্রস্তুতি সাস্ট ক্লাবের

শাবিপ্রবি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৭:২০আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৭:২৫

প্রথম নির্বাচনের জমজমাট প্রস্তুতি সাস্ট ক্লাবের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত ‘সাস্ট ক্লাব লিমিটেড’ এর কার্যনির্বাহী পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ জুলাই। নির্বাচন ঘিরে ইতোমধ্য শুরু হয়েছে জমজমাট নির্বাচনী প্রচারণা। শাবিপ্রবির সাবেক ছাত্রদের উদ্যোগে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘সাস্ট ক্লাব লিমিটেড’। ক্লাব প্রতিষ্ঠার পর প্রথম কার্যনির্বাহী পরিষদ সমঝোতার মাধ্যমে গঠিত হওয়ায় এবারই প্রথম প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচনের এই আয়োজন করা হয়েছে।  

কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচন ১১টি পদের বিপরীতে মোট ২৩ জন সদস্য তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন। সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যেই অনলাইন ও অফলাইনে নিজ নিজ পক্ষে ভোট চাইছেন। প্রার্থীদেরকে সমর্থন করে অনেকেই অনলাইনে ও ব্যক্তিগতভাবে নিজ নিজ প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন। 

শীর্ষ পদপ্রার্থীদের সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায়, অতীতে তারা ক্যাম্পাসে প্রত্যক্ষভাবে হয় ছাত্রলীগ নতুবা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সভাপতি পদের প্রার্থী কামরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২য় কমিটির (৯৩-৯৪ সাল) সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শাকসু’তে ছাত্রদলের মনোনয়নে সাধারণ সম্পাদক ছিলেন। অপর প্রার্থী সঞ্জিত বণিক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৩য় কমিটির(৯৫-৯৬ সাল) সভাপতি ছিলেন। 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৩ জনই ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এই পদের প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামাম চৌধুরী রিন্টু ৯৫-৯৬ সালের ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটিতে সহ-সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান দিপু বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সদস্য এবং অপর প্রার্থী মোস্তফা মনোয়ার সুজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও সে সময় ছাত্রলীগের কোনও কমিটি না হওয়ার কারণে তিনি কোনও পদ পাননি। 

এছাড়াও, সহ-সভাপতি পদে নির্বাচন করছেন আশরাফ হোসেন আখন্দ ও ব্যরিস্টার কাইছার তালুকদার। যুগ্ম সম্পাদক পদে শাহ মো: হামজা আনোয়ার ও আফজাল হোসেন আখন্দ রনি; কোষাধ্যক্ষ পদে খলিলুর রহমান সোহেল ও কাজী গোলাম কদর স্বপন এবং সদস্য পদে মো: মাসুদুর রহমান, নুরে আলম মিল্টন, এইচ এম মামুন, সাঈদ আবদুল্লাহ যীশু, ফাতেমা জেরিন ফারহানা, সমসের রাসেল, মাহমুদ ফারুক মনির, মোহাম্মদ আফরিন খান নবেল, বরকত উল্লাহ, মোশাররফ হোসেন পলাশ, রুম্মন হাসনাত ও নুরে আলম সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

শীর্ষ পদ ছাড়াও অন্যান্য পদের প্রার্থীরা ছাত্রলীগ, ছাত্রদল, শিবির এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ পদে নেতৃত্ব দিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনে ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনে নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ অংশ নিতেই পারেন। তবে আমরা প্রতিক্রিয়াশীল ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি সম্পর্কে সচেতন আছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝেও এই প্রগতিশীলতা ও প্রতিক্রিয়াশীলতার ছাপ আছে। তাই প্রতিনিধি নির্বাচনে আমরা পদ প্রত্যাশীদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে আরও খোঁজ খবর নিচ্ছি। প্রতিক্রিয়াশীল ও অশুভ শক্তি যাতে ভোটারদের ভুল বুঝিয়ে নেতৃত্বে না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।  

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম