নোবিপ্রবির বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নোবিপ্রবি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৭:৩৩আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৭:৩৮

নোবিপ্রবির বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নানা আয়োজনের মধ্য দিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর  প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকাল ১০টায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম এর সভাপতিত্বে ও রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

স্বাগত বক্তব্যে, উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল হতে যে সকল উপাচার্যবৃন্দ কাজ করেছেন তাদের সকলের অবদানসহ  নোবিপ্রবির নানা অগ্রগতির তথ্য তুলে ধরেন।

প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকারের অবদান তুলে ধরেন। তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় সৃষ্টিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি না হলে নোয়াখালীতে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হতো না। তাই আমরা কোনোভাবেই আমাদের সৃষ্টিকে অস্বীকার করতে পারিনা।’

তিনি আরও বলেন, আগামীতে এ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক হবে ফোরলেন এবং অনতিবিলম্বে রেলপথ ও স্থাপন করা হবে। যাতে করে, এখানকার ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রেলপথে যোগাযোগ করতে পারবে।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নোবিপ্রবি সাবেক উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী, সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, পুলিশ সুপার মো: আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবু ইউছুফ, শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মহসিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোখলেস-উজ-জামান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. ওয়ালিউর রহমান আকন্দ।

অনুষ্ঠানে নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম