‘বঙ্গবন্ধুকে’ নিয়ে জাককানইবি প্রেসক্লাবের প্রবন্ধ আহ্বান

জাককানইবি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৭:৪৬আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৭:৫৩

‘বঙ্গবন্ধুকে’ নিয়ে জাককানইবি প্রেসক্লাবের প্রবন্ধ আহ্বান বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে। যার জমা দেওয়ার শেষ সময় ২৪ জুলাই রাত ১০টায়। ডাকযোগ ও ই-মেইল উভয় পদ্ধতিতেই লেখা জমা দেয়া যাবে । 

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অপ্রকাশিত যেকোন প্রবন্ধ প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে। বাংলাদেশের যেকোনও নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সেখান থেকে বিজয়ী ৩জন প্রবন্ধ লেখককে পুরষ্কৃত করবে জাককানইবি প্রেসক্লাব।

প্রতিযোগিতায় অংশ গ্রহণের নিয়মাবলীর মধ্যে রয়েছে-

১। বাংলাদেশের যেকোন নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর যেকোনও দিক নিয়ে লেখা প্রবন্ধ জমা দিতে পারবেন। নির্দিষ্ট কোন বিষয়ে নয় তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে হতে হবে প্রবন্ধ।

৩। লেখা অনধিক ২০০০ শব্দের হতে হবে। যা পূর্বে কোথাও প্রকাশ হয়নি।

৪। প্রতিযোগীর পাঠানো লেখা তার নিজের বলে গণ্য হবে, তবে যদি কেও দাবি তুলে  অন্য কারও লেখা, তবে সে বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রতিযোগিতা থেকে তাকে বাতিল বলে ঘোষণা করা হবে।

৫। হাতে লিখে অথবা ই-মেইল এ লেখা পাঠাতে পারবেন।

৬। বিজয়ী ৩ জনের মধ্য থেকে বাছাই করা একটি প্রবন্ধ জাককানইবি প্রেসক্লাব প্রকাশনা ‘কলম’ এর ২য় সংখ্যায় ছাপা হবে।

আশিক আরেফিন আকাশ, দফতর সম্পাদক, জাককানইবি প্রেসক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ত্রিশাল, ময়মনসিংহ। মোবাইল-০১৭৪০৪২৫৭০৫- এই ঠিকানায় লেখা পাঠাতে হবে। ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা- [email protected]

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক