সাস্ট ক্লাবের সভাপতি কামরুল, সম্পাদক রিন্টু

শাবি প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ০০:২৩আপডেট : ২১ জুলাই ২০১৯, ০০:২৫

ছবি: (বাম দিক থেকে) সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সাস্ট ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির প্রথম নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্লাব সদস্যদের ভোটে সভাপতি হিসেবে মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকাস্থ মিরপুরের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে এ ভোটগ্রহণ হয়। নির্বাচনে ৩৭৭ জন সদস্য ভোট দেন। পরে রাত ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. ফরহাদ সিদ্দিক।

নির্বাচনে সহ-সভাপতি পদে ব্যারিস্টার মোহাম্মদ কাওছার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহ মো. হামজা আনোয়ার ও কোষাধ্যক্ষ পদে খলিলুর রহমান সুহেল বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মো. মাসউদুর রহমান, ড. মোহাম্মদ এ এস আরফিন খান, নূরে আলম মিল্টন, ফাতেমা জেরিন ফারহানা, শমসের রাসেল ও মোশাররফ হোসেন পলাশ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমানদের অনুভূতি ও গ্র্যাজুয়েটদের নিয়ে কাজ করতে গঠিত হয় সাস্ট ক্লাব লিমিটেড। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য অর্থাৎ ভোটার ছিল ৪৯৭ জন। নির্বাচনে ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে ১১ জন কমিটিতে নির্বাচিত হয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম