সিআইইউতে রি-ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০১৯, ২২:০৩আপডেট : ২১ জুলাই ২০১৯, ২২:০৫

সিআইইউতে রি-ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালা চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে রি-ব্র্যান্ডিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা। সম্প্রতি নগরের জামাল খান ক্যাম্পাসের সিআইইউর অডিটোরিয়ামে ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব (আইএমসি) ‘শেয়ারট্রিপ প্রেজেন্টস গেম অব প্রেজেন্টেশন’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে ক্লাবের সদস্যরা ছাড়াও বিজনেস স্কুলের একাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আড্ডা আর প্রাণবন্ত আইডিয়া। সবমিলিয়ে জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন। সকাল ১০টায় শুরু হয়ে কর্মশালাটি চলে দুপুর একটা পর্যন্ত। 

এই বিষয়ে সিআইইউর ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব (আইএমসি) এর ইনচার্জ ড. রোবাকা শামসের বলেন, নাম বা লোগো পরিবর্তন করে অনেক প্রতিষ্ঠান তাদের সাফল্য ধরে রেখেছে। আবার কেউ কেউ প্রাতিষ্ঠানিক নীতি ও কৌশল পরিবর্তন করে এখনও প্রতিযোগিতায় পাল্লা দিয়ে যাচ্ছে।

এসব বিষয়ে ধারণা দিতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামি ২৭ জুলাই সিআইইউতে মার্কেটিং বিভাগের অধীনে রি-ব্র্যান্ডিং বিষয়ক বড় ধরণের প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।  

ক্লাবের সদস্যরা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে এখন থেকেই তাদের ভেতর চলছে নানা জল্পনা-কল্পনা। কিভাবে পোস্টার উপস্থাপন করতে হবে, মার্কেটিংয়ের বিভিন্ন ধরণের কলা-কৌশল ও মার্কেট রিসার্চ কেমন হবে-ইত্যাদি বিষয়ে কর্মশালায় নিত্যনতুন আইডিয়া উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

এতে অন্যান্যের মধ্যে আরও অংশ নেন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়ামিন, ভাইস প্রেসিডেন্ট নওশীন শার্মিলী, জিএস মুশফিকুর রহমান, এজিএস রাফা রায়েদা প্রমুখ। কর্মশালায়  নওশীন মোবাশ্বেরা ও সারোয়ার আরেফীন মিথুনের প্রাণবন্ত উপস্থাপনা সবার নজর কাড়ে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি