শাবিতে দুই দিনব্যাপী জব ফেস্ট শুরু ২৫ জুলাই

শাবি প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ২০:০০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২০:১৯
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ কর্তৃক তৃতীয়বারের মতো আয়োজিত ‘সাস্টসিসি জব ফেস্ট’ আগামী ২৫ ও ২৬ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত  হবে। 

শাবিতে দুই দিনব্যাপী জব ফেস্ট শুরু ২৫ জুলাই

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে শাবি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার উদ্দিন আহমেদ।

শাহরিয়ার উদ্দিন আহমেদ জানান, আগামী ২৫ জুলাই সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেট বল  গ্রাউন্ডে এ জব ফেস্টের উদ্বোধন করবেন উপাচার্য  অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ । 

তিনি আরও জানান,  এবারের জব ফেস্টে দেশের স্বনামধন্য ২৫টি প্রতিষ্ঠান প্রায় ১৬৫টিরও বেশি চাকরির সুযোগ থাকবে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্র্যাক, নিটোল নিলয় গ্রুপ, রেনেটা, প্রাণ আরএফএল, ভিভো, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আরলা ফুডস, ওয়ালটন ও আফতাব বহুমুখী ফার্মসসহ বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি। 

আয়োজনের প্রথম দিন প্রার্থীদের কাছ থেকে সিভি বা বায়োডাটা সংগ্রহ করা হবে।  দ্বিতীয় দিন (২৬ই জুলাই) সিভি থেকে বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে । এ জব ফেস্টে সিলেটের সকল সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনও বিভাগ হতে স্নাতক সম্পন্নকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাস্টসিসির সাধারণ সম্পাদক নাঈম ইমরান দুর্জয়, যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর কর্মকার, সহ-সভাপতি আবু সাঈদ বাপ্পী ও নয়ন ভাওয়ালসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম