জবি নীলদলের সভাপতি জাকারিয়া, সম্পাদক মোস্তফা কামাল

জবি প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ২০:২৮আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২০:৩৭

জবি নীলদলের সভাপতি জাকারিয়া, সম্পাদক মোস্তফা কামাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন অনুজীব বিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া এবং সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের নবাগত প্রক্টর ড. মোস্তফা কামাল।

মঙ্গলবার নীল দলের দফতর সম্পাদক কাজী ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে নতুন কার্যনির্বাহী কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। নীল দলের ২০১৯-২০২০ কার্যনির্বাহী পর্ষদের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। 
এক বছর মেয়াদের এই কমিটিতে সহ-সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ড. মোঃ আব্দুর রউফ ও বিভাস কুমার সরকার, কোষাধ্যক্ষ হয়েছেন ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ । 
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন (মাহি) এবং প্রচার সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান। 
এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল, অধ্যাপক ড. অরুণ কুমার গোস্মামী, অধ্যাপক ড. মোঃ শাহজাহান, অধ্যাপক ড. গোলাম মোস্তফা, ড. শামছুল কবির, জি এম তরিকুল ইসলাম, কাজী নূর হোসেন, এ জি এম সাদিদ জাহান, নিয়াজ আলমগীর, মিফতাহুল বারী, মেহেদী হাসান, মোঃ ইমরান হোসাইন, জনাব নাসরিন সুলতানা।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
ড্রাগন থেকে গোলাপি সৈকত, এক সফরেই কত কী
ড্রাগন থেকে গোলাপি সৈকত, এক সফরেই কত কী
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার