গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৬:২০আপডেট : ১৭ মে ২০২৫, ১৬:২০

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, নাওজোড় এলাকার ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট নামে ওইড়েনৎসা দেয়া হয়। কিছুক্ষণ পর আরো পোশাক কারখানার শ্রমিকরা কারখানা অভ্যন্তরে সরবরাহ করা লাইন থেকে পানি পান করেন। পরে কয়েকজন শ্রমিক পেটব্যথা ও বমি বমি ভাব অনুভব করায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর আরও শ্রমিক একই সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তবে আশঙ্কাজনক অবস্থা কারও নেই।

অসুস্থ শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, নাওজোড়ের সিটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানার শ্রমিকরা জানান, ছয়তলা বিশিষ্ট কারখানায় কমপক্ষে ৪ হাজার শ্রমিক কাজ করেন। সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা ট্যাপ থেকে পানি পান করেন। এর আধ ঘণ্টা পর একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।

অসুস্থ শ্রমিকরা বলছেন, পানি পান করার পর তারা বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেটে ব্যথা অনুভব করেন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন।

সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন, ‘অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরা, বমি ভাব, পেটব্যথার মতো লক্ষণ রয়েছে। তাদের বেশির ভাগই চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হয়েছেন।’ আক্রান্ত রোগীরা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে, চিকিৎসকের বরাত দিয়ে নাওজোড়ের সিটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হামিদ জানান, এখন পর্যন্ত ৬০-৭০ জনের মতো অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অসুস্থ হওয়াদের মধ্যে পেটের পীড়া, বমি বমি ভাব রয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি