বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অসঙ্গতি তুলে ধরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক পদ থেকে দুই সহকারী প্রক্টরসহ সাত কর্মকর্তা পদত্যাগ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হক।
দুই সহকারী প্রক্টর ডা. মাহমুদুল হাসান ও সৌরভ পাল চৌধুরীসহ পদত্যাগ করা কর্মকর্তারা হলেন ছাত্র পরামর্শক সাইফুল ইসলাম, ডা. হায়দার আলী, ডা. মিসরাত মাসুমা পারভেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী হল সুপার মো. ফরিদুল্লাহ ও ডরমিটরি-২ হলের সহকারী হল সুপার শক্তি চন্দ্র মণ্ডল।
পদত্যাগ করা কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন বর্তমান প্রশাসনের বিভিন্ন পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই তারা পদত্যাগ করেছেন।








