ঢাবিতে শুরু হচ্ছে ৭ম চলচ্চিত্র বিষয়ক কর্মশালা

জুবলী রাহামাত
২৪ জুলাই ২০১৯, ২০:৩২আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৭:৪৭
image

সুস্থ চলচ্চিত্র ও সুস্থ দর্শক’ স্লোগান নিয়ে গত তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র আন্দোলনের জন্য কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্রানুরাগী শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণ বিষয়ক জ্ঞানের হাতেখড়ির জন্য আগামী ২৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত চলচ্চিত্র বিষয়ক কর্মশালার আয়োজন হতে যাচ্ছে। সপ্তমবারের মতো এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে। আয়োজনটির সহযোগী হিসেবে থাকছে ‘অ্যাকশন এইড।’

ঢাবিতে শুরু হচ্ছে ৭ম চলচ্চিত্র বিষয়ক কর্মশালা

কর্মশালায় চলচ্চিত্রের চিত্রনাট্য, ক্যামেরা ও লাইট, প্রোডাকশন ডিজাইন, শব্দ সম্পাদনা, সম্পাদনার কাজ, চলচ্চিত্রে শিল্পের নান্দনিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠ পর্যায়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্স প্রশিক্ষক হিসেবে থাকছেন চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। প্রশিক্ষক হিসেবে থাকছেন টিটু রহমান, রাশেদ জামান, রতন পাল, চৈতালী সমাদ্দার, ইকবাল কবির জুয়েলসহ আরও অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আব্দুল কাইয়ুম জয় বলেন, ‘এমন  স্বয়ংসম্পূর্ণ একটি কর্মশালা দেশের তরুণ নির্মাতাদের কাছে একটি নতুন প্ল্যাটফর্মে পরিণত হবে। এ কর্মশালা থেকে অর্জিত জ্ঞান নিয়ে তরুণ নির্মাতারা দেশের চলচ্চিত্রে শিল্পে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’
কর্মশালাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে উচ্চতর  সামাজিক বিজ্ঞান ও শিল্প গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়াও অনুষ্ঠিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। উৎসবটি আগামী  ৮  ও ৯ সেপ্টেম্বরে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম