নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ১৭:০২আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৭:০৮
image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগ ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকালে হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  অনুজীববিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীরা ছিলেন আয়োজক। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অণুজীববিজ্ঞান  বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ফারুক উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এছাড়াও উপস্থিত ছিলেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার।

এ সময় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.ফারুক উদ্দীন বিদায়ী  ষষ্ঠ ব্যাচের গ্র্যাজুয়েটদের প্রতি দিকনির্দেশনামূলক ও তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন।

শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন অণুজীববিজ্ঞান   বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার ফাহমিদা সুলতানা, প্রভাষক মাহীন রেজাসহ আরও অনেকে।

শিক্ষার্থীদের মধ্য থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন সপ্তম ব্যাচের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা রাখেন ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী এ এস এম সায়েম, উম্মে সালমা এবং ফারিহা মাসরুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী ষষ্ঠ গ্র্যাজুয়েটদের ক্রেস্ট প্রদান করেন। প্রধান অতিথিকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অণুজীববিজ্ঞান  বিভাগের শিক্ষার্থী কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম