সারিয়াকান্দি উপজেলায় হাবিপ্রবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

হাবিপ্রবি প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ১৩:১২আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৮:০২
image

সারিয়াকান্দি উপজেলায় হাবিপ্রবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ বগুড়ার বন্যা কবলিত সারিয়াকান্দি উপজেলায় ত্রাণ বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৭ জুলাই (শনিবার) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত  ত্রাণ বিতরণ  করা হয়। শিক্ষার্থীদের এই আয়োজনে উপস্থিত ছিলেন স্যোসাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. এ.টি.এম রেজাউল হক, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য এবং বর্ণ গ্রুপের চেয়্যারম্যান আল হামরা লুইজা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা আল মামুন এবং বীজন দেআনাথসহ সাধারণ শিক্ষার্থীরা।  ত্রাণ বিতরণ পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে স্যোসাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক এ.টি.এম রেজাউল হক বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হাতখরচের টাকা বাঁচিয়ে বন্যা দুর্গতের জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবীদার।’ এ সময় তিনি এই রকম জনহিতকর কাজে সকলে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি  দুর্গতদের সহায়তায় যেসব শিক্ষার্থী কাজ করছেন, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম