যবিপ্রবিতে ফিজিওথেরাপি বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৫:৪২আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৫:৫১
image

ফিজিওথেরাপি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসদের দক্ষতার উন্নয়ন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতে তত্ত্বীয় গবেষণালব্ধ শিক্ষার উপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিজিওথেরাপি বিষয়ে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যবিপ্রবিতে ফিজিওথেরাপি বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার (২ আগস্ট) সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে। ‘ফিজিওথেরাপি লিডারশিপ অ্যান্ড অ্যাডভোকেসি ফর বেটার হেলথ আউটকামস ইন বাংলাদেশ’ শীর্ষক এই ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ফিজিওথেরাপিস্টদের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। কারণ মানুষ নিত্য-নতুন শারীরিক জটিলতায় আক্রান্ত হচ্ছে। সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে প্রতিদিনই মানুষ শারীরিক জটিলতায় পড়ছে। এসব কথা বিবেচনায় রেখে, আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপিস্ট তৈরির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিষয়ে একটি বিভাগ খোলার সিদ্ধান্ত নিই, যেন তারা সরাসরি সমাজ সেবায় আত্মনিয়োগ করতে পারে।’ 
 কর্মশালায় ফিজিওথেরাপিস্টদের জন্য ‘লিডারশিপ ও অ্যাডভোকেসি’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. জিলিয়ান ওয়েব এএম। তিনি ফিজিওথেরাপিস্টদের দক্ষতার উন্নয়নের জন্য তার চিকিৎসা জীবনের নানা অভিজ্ঞতার কথা বিনিময় করেন। একইসঙ্গে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টদের কোন কোন বিষয়ের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হয়, সেসব বিষয়ে তার গবেষণাধর্মী বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। 
যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. ফিরোজ কবিরের সভাপতিত্বে ওয়ার্কশপে আরও বক্তব্য দেন যবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশ ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. মহিউদ্দিন মামুন, খুলনা বিভাগীয় সভাপতি ডা. ফরহাদুজ্জামানসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালন করেন বাংলাদেশ ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডা. কে এম ইমরান। কর্মশালায় সারা দেশের ৭০ জনের উপর ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম