ইবিতে ছাত্রলীগের শোকসভা

ইবি প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৫:৩৪আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৭:৫৬

ইসলামী  বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শোকসভা করেছে হল শাখা ছাত্রলীগ। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের আয়োজনে হলের টিভি রুমে সভাটি অনুষ্ঠিত হয়। 

ইবিতে ছাত্রলীগের শোকসভা

জানা যায়, শোকাবহ আগস্ট উপলক্ষে ইবি ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই শোকসভার আয়োজন করা হয়। শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিরুল ইসলাম রাকিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। 

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তপন কুমার জোয়ার্দ্দার।  এছাড়াও হলের আবাসিক শিক্ষক শরিফুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রেসক্লাব সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ, ছাত্রলীগনেতা শাহাদাৎ হোসেন নিশান, রিজওয়ান, সাগরসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নৃশংসভাবে হত্যাকারী ঘাতক ও তাদের পৃষ্টপোষকদের প্রতি ঘৃণা জ্ঞাপন করেন। সেই সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যাদের শাস্তি এখনও কার্যকর করা হয়নি, তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত সাজা কার্যকরের দাবি জানান। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম