পিরোজপুরের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার।
শনিবার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় সংগঠনটির কর্মীরা বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্যগত নানাবিধ সমস্যা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করেন। এছাড়া ১০০ শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেন।
এসময় উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আইরিন আক্তার মিম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের শেখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষামণ্ডলী।








