বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যবিপ্রবিতে ফ্রি হেলথ ক্যাম্প

যবিপ্রবি প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ১৯:৫৭আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২০:০১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) দ্বিতীয়বারের মতো একটি ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছে। আগামী ২৪ আগস্ট দিনব্যাপী এই হেলথ ক্যাম্প চলবে। এবার প্রায় পাঁচ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

হেল্থ ক্যাম্পের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম।  এটি বিকেল ৩টা পর্যন্ত চলবে।

হেলথ ক্যাম্পে ঢাকা, খুলনা ও যশোরের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করবেন। রোগীদের প্রয়োজনমাফিক বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হবে। এই হেলথ ক্যাম্পে কার্ডিওলোজি, সার্জারি, শিশু কার্ডিয়াক সার্জন, রক্তনালী সার্জন, মেডিসিন, ডায়াবেটিক, গাইনি, চর্ম, নিউট্রিশনিস্ট, অর্থোপেডিকস, চক্ষুরোগ, নাক, কান ও গলা, ডেন্টাল, শিশু, মনোরোগ, বক্ষব্যাধি, পেইন অ্যান্ড ফিজিওথেরাপি, ডিজঅ্যাবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং জেনারেল প্রাকটিশনার বিষয়ে ৬০ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দেবেন।

হেলথ ক্যাম্পে পরীক্ষাসমূহ ফ্রি এবং প্রাপ্যতা সাপেক্ষে বিনামূল্যে যবিপ্রবির ফার্মেসি বিভাগ মডেল ফার্মেসির আদলে ওষুধ সরবরাহ করবে। এ ছাড়া রোগীদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রদানকৃত একটি মোবাইল ভ্যান দুই দিনব্যাপী সেবা ও বিনামূল্যে হুইল চেয়ার, ভিজুয়াল এইড ও হেয়ারিং এইডসহ প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করবে এবং বিআরবি হাসপাতালের উদ্যোগে একটি চিকিৎসা বিষয়ক বিশেষ কর্নারও থাকবে। 

ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা পেতে ইচ্ছুকদের যবিপ্রবির মেডিক্যাল সেন্টারে রেজিস্ট্রেশন চলছে। এ ছাড়া ২৪ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে স্পট রেজিস্ট্রেশন করে টোকেন সংগ্রহের পর চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে যবিপ্রবির মেডিকেল সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্প সফল করতে সার্বিক সহযোগিতায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তাবৃন্দ, কর্মচারী সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ক, বিএনসিসি, রোটার‌্যাক্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

 

/এফএএন/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান