ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রশিক্ষণ

ইবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ১৮:০০আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৮:০৪
image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একডেমিক ভবনের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বদ্যালয়েন আইন অনুষদের ডিন ও আইন প্রশাসক অধ্যাপক রেবা মন্ডল। মুমিনুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক শাহাজাহান মন্ডল, সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম, কম্পন প্রতিবন্ধী ফেডারেশনের  আব্দুর রাজ্জাক, জেড আলী, বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সুলতান মির্জাসহ আরও অনেকে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রশিক্ষণ

কর্মশালায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অতিথিবৃন্দ সমস্যা সমাধানের উপায় ও প্রতিবন্ধী সুরক্ষা আইন ও তাদের বিভিন্ন অধিকার বিষয়ে  প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালা থেকে বিশ্ববিদ্যালয়  প্রশাসনের নিকট তিন দাবি তুলে ধরা হয়। এগুলো হলো মেডিক্যাল সেন্টারে  একটি ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করা, প্রতিটি ভবনে লিফটের ব্যবস্থা এবং প্রতিবন্ধী কোটায় শ্রবণ প্রতিবন্ধীদের পুনরায় সংযোজন করা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক