যবিপ্রবি সাংবাদিক সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যবিপ্রবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৩

যবিপ্রবি সাংবাদিক সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নির্ভীক সাংবাদিকতার খুব প্রয়োজন। যারা সত্য কথা বলবে, সত্য কথা লিখবে।

তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে চলতে শেখার আহবান জানান। তিনি আরও বলেন, সৎ পথে চললেই নিজেকে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সমাজকে কিছু দিতে পারবে। এ সময় তিনি যবিপ্রবি প্রসঙ্গে যেকোনো প্রতিবেদন প্রকাশে তথ্য সরবরাহ ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ তার ৫০ বছরের অধিককালের সাংবাদিকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকতা সঠিকভাবে করতে হলে পড়তে হবে। পড়ার কোনও বিকল্প নেই। সাংবাদিকতার পেছনে সময় ব্যয় করতে হবে। নির্জীব বা আলস্য থাকলে কখনোই সুসাংবাদিক হওয়া যায় না। যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যদের কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হলে সার্বিক সহযোগিতা করারও আশ্বাস দেন।  

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। তিনি বলেন, আমার কাছে সাংবাদিকতার সংজ্ঞা হলো- সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। সাদাকে নীল কিংবা কালোকে লাল বলা কোনো সাংবাকিতা হতে পারে না। তিনিও তার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতার কথা নবীন সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ মীর মোশাররফ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ, যবিপ্রবি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক মো. নাজমুল হোসাইন, সদস্য সজীবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো: মোসাব্বির হোসাইন।

এর আগে দুপুরে যবিপ্রবি সাংবাদিক সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা এসে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাটা হয় কেক। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, দৈনিক ইত্তেফাকে যশোর প্রতিনিধি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক লোকসমাজের প্রধান প্রতিবেদক সিকদার খালিদ, বাংলা ট্রিবিউনের যশোর প্রতিনিধি তৌহিদ জামান, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম