শাবিতে মাদকবিরোধী র‌্যালি

শাবি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৬

শাবিতে মাদকবিরোধী র‌্যালি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে এ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

এসময় ‘মাদকমুক্ত শাবিপ্রবি গড়বোই আমরা’, ‘নেশামুক্ত সমাজ চাই’, ‘জীবন বিনাশী ইয়াবা সেবনকে না বলুন’, ‘সর্বদা মাদককে না বলুন’, ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন শাবি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। 

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশে মাদকের ছড়াছড়ি। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশকে মাদকমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উপাচার্য আরও বলেন, সাম্প্রতিক শাবিতে মাদক সেবন বেড়ে গেছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। শাবিকে মাদকমুক্ত করা হবে। এখানে কোনও ধরনের মাদক থাকবে না। শাবি প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এছাড়া মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার  ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান উপাচার্য।  

সমাবেশে শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ। 

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট ড. আসিফ ইকবালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম