যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণজয়ন্তী, চলছে নিবন্ধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪

যশোর ক্যান্টনমেন্ট কলেজ যশোর ক্যান্টনমেন্ট কলেজ এ বছর ৫০ বছর পূর্ণ করলো। ‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে পালিত হবে কলেজের সুর্বণজয়ন্তী। এ উপলক্ষে ২৮ ও ২৯ ডিসেম্বর কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরইমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সোমবার (৯ সেপ্টেম্বর) কলেজ কর্তৃপক্ষের পাঠানো প্রেস রিলিজে এ কথা জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, অনলাইনে বা কলেজ প্রাঙ্গণ/নিবন্ধন বুথে এসে নিবন্ধন করতে পারবেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করে http://www.jcc.edu.bd/?page_id=4578  অথবা সরাসরি কলেজের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বিস্তারিত তথ্য দিয়ে এবং নিবন্ধন ফি জমার রসিদ ও ছবি আপলোড করে নিবন্ধন করা যাবে।

কলেজ প্রাঙ্গণ ও যশোর  শহরের দড়াটানা মোড়েও রয়েছে নিবন্ধন বুথ। কেউ চাইলে অনলাইন থেকে ফরম প্রিন্ট দিয়ে তা পূরণ করে কলেজে বা নিবন্ধন বুথে জমা দিতে পারবেন। কলেজ বা নিবন্ধন বুথ থেকেও ফরম সংগ্রহের সুযোগ রয়েছে।

যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণ জয়ন্তী এএইচসি পাসের সালের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের জন্য তিন ধরনের নিবন্ধন ফি ধার্য করা হয়েছে। ২০১২ সালের আগে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য ২০০০ টাকা, ২০১৩ সালে ও তার পরে যারা পাস করেছেন তাদের জন্য ১২০০ টাকা ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ১০০০ টাকা নিবন্ধন ফি ধার্য করা হয়েছে। এছাড়া স্বামী বা স্ত্রীর জন্য ১২০০ টাকা, ৮ বছরের ওপরের সন্তানের জন্য ৮০০ টাকা এবং ৮ বছরের কম বয়সী শিশুর জন্য ৬০০ টাকা ফি ধরা হয়েছে। কলেজের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে। প্রযোজ্য নিবন্ধন ফি ডাচ বাংলা ব্যাংক অ্যাকউন্ট, ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। অ্যাকাউন্টের তথ্য কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে। ২০ নভেম্বর ২০১৯ পর্যন্ত  সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করার সুযোগ থাকবে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম